![]() |
|||||||||||||||||
| |
|||||||||||||||||
|
|
তালা
সরকারি কলেজ
সাতক্ষীরা জেলার
অন্তর্গত তালা
উপজেলার একমাত্র
সরকারি অনার্স
কলেজ। কপোতাক্ষ
নদের তীরে দাঁড়িয়ে
আছে এই ঐতিহ্যবাহী
কলেজ। নদীবিধৌত
অত্র অবহেলিত
এলাকায় শিক্ষার
আলো ছড়িয়ে দিতে
কয়েকজন সমাজহিতৈষীর
উদ্যোগে ১৯৬৯
সালে এই কলেজটি
প্রতিষ্ঠিত
হয় । বাংলাদেশ
সরকারের তদানিন্তন
প্রতিমন্ত্রী
সৈয়দ দিদার বখতের
ঐকানিন্তক প্রচেষ্টায়
১৯৮৮ সালে কলেজটি
জাতীয়করণ করা
হয়। দীর্ঘদিন
কলেজটিতে ছাত্রভর্তির
হার নিম্নগামী
থাকলেও বর্তমানে
অত্র কলেজের
অধ্যক্ষ হিসেবে
প্রফেসর শেখ
আব্দুল মালেক
ও তৎপূর্বে প্রফেসর
বিশ্বাস যোগেশ
চন্দ্র (প্রয়াত)
দায়িত্ব গ্রহণ
করায় তাঁদের
ঐকান্তিক প্রচেষ্টা
ও গতিশীল নেতৃত্বে
কলেজটি তার হারানো
যৌবন ফিরে পেতে
যাচ্ছে। বর্তমানে
কলেজটিতে ছাত্রভর্তির
হার উর্ধ্বমুখী। বিগত ২০০৯/১০,
২০১০/১১ এবং
২০১১/১২ শিক্ষাবর্ষে
স্নাতক ও উচ্চ
মাধ্যমিক পর্যায়ে
রেকর্ডসংখ্যক
ছাত্র-ছাত্রী
ভর্তি হয়েছে। কলেজটিতে
কম্পিউটার শিক্ষা,
কৃষি শিক্ষা,
পরিসংখ্যান,
গার্হস্থঅর্থনীতি
ও সমাজকল্যাণ
নামে ৫টি নতুন
বিষয় খোলা হয়েছে
যা যুগোপযোগী
এবং ছাত্র-ছাত্রীদের
উচ্চ নম্বর অর্জন
করতে সহায়ক হবে। কলেজটিতে
গত ২০১০-২০১১
শিক্ষাবর্ষে
বাংলা
বিষয়ে অনার্স
খোলা হয়েছে। এছাড়া এ বছর
২০১১-২০১২ শিক্ষাবর্ষে
রিলিজ স্লিপের
মাধ্যমে দর্শন
বিভাগে অনার্সকোর্সে
ছাত্র-ছাত্রী
ভর্তি চলছে।
|
||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
|
|||||||||||||||||
|
Contact
Information: |
|||||||||||||||||
|
This
website was last updated on 17/02/2012 Copyright © 2012. Tala Govt College. All Rights Reserved. .....................Designed By Md. Mokhlesur Rahman. |
|||||||||||||||||